সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সোনারগাঁও ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সোনারগাঁও সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে ফুলের শ্রদ্ধা জানান সোনারগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, সোনারগাঁও প্রেস ক্লাব, বিএনপি, জামায়েত ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় র্যালি বের হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনীত প্রার্থী বিএনপির আজহারুল ইসলাম মান্নান এবং ইসলাম শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী গোলাম মসিহের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় র্যালি বের করে। This theme has been developed by OURISLABD.
