সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

টিপু সুলতান। ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিপু সুলতান (৪০) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় স্থানীয় পানাম সিটির পার্শ্ববর্তী বালুয়া দীঘিরপাড় এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। তিনি ওই এলাকার শিল্পপতি আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে। জানা যায়, সোনারগাঁ রানার্সের উদ্যোগে আয়োজিত পানাম নগরের আমিনপুর মাঠ থেকে শুক্রবার সকালে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আশরাফ প্রধান ও তার পরিবারের একাধিক সদস্য অংশগ্রহণ করেন। পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী টিপু সুলতান তাদের সঙ্গে হেঁটে রওনা হন। প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দীঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ও অসুস্থ হয়ে পড়েন। আয়োজকদের মেডিকেল টিম চিকিৎসার জন্য তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুর আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশরাফ প্রধান জানান, মৃত টিপু সুলতান তার ব্যক্তিগত সহকারী ছিলেন। তাকে আমি সবসময় আমার পরিবারের সদস্য মনে করতাম। আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সে পানাম আমিনপুর মাঠ এলাকায় আমাদের সঙ্গে এসেছিলেন। এভাবে অসুস্থ হয়ে সে মারা যাবেন এটা আমি কখনও চিন্তাও করতে পারিনি। তার মৃত্যুতে আমার পরিবারের সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

সোনারগাঁ ৭.৫-কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬শ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। টিপু সুলতান শিল্পপতি আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তার মৃত্যুতে আয়োজক কমিটির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। 

এদিকে মিনি দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ আয়োজক কমিটির সব সদস্য টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন