শিরোনাম ::
শিরোনাম ::

মোগরাপাড়া ইউনিয়নবাসীর সেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন

প্রকাশঃ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত লাভ বা ক্ষমতার আকাঙ্ক্ষা নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় অবস্থিত আনিরা মোবাইল ফ্যাক্টরির প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে হাজী আশরাফ উদ্দিন বলেন, আমি আপনাদেরই একজন। দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত থেকে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। আমি চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা ভূমিদস্যুতার রাজনীতিতে বিশ্বাস করি না। মোগরাপাড়া ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে যে কেউ প্রার্থী হতে পারেন। জনগণই শেষ পর্যন্ত তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

অনুষ্ঠানের শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন এবং বলেন, মহান আল্লাহ যেন তাকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া স্থানীয়রা হাজী আশরাফ উদ্দিনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন