শিরোনাম ::
শিরোনাম ::

ঈদুল ফিতর উপলক্ষে ২নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন তুষারের শুভেচ্ছা

প্রকাশঃ

 

সোনারগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন তুষার ২নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের এক মহান শিক্ষা দেয়। এক মাস রোজা পালনের মাধ্যমে মানুষ মানবিকতা, সহমর্মিতা ও ত্যাগের চর্চা করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে।


তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। ঈদের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই সবার কামনা হওয়া উচিত।

মো. আবুল হোসেন তুষার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নবাসীকে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন