শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজটমুক্ত নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত

সকাল থেকে শুরু হওয়া অভিযানে বুলডোজার দিয়ে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল ফল ও কাঁচাবাজার, মিষ্টি ও কনফেকশনারি দোকান, কাপড় ও জুতার দোকান এবং অস্থায়ী চায়ের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের মদতে মহাসড়কের জায়গা দখল করে দোকানপাট বসানো হয়েছিল। এতে রাস্তা সংকুচিত হয়ে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হতো। উচ্ছেদের ফলে সাধারণ পথচারী ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে যাতে এসব জায়গা পুনরায় দখল না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, সরকারি জায়গা দখল করে কিছু অসাধু ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা ও ভাড়া আদায় করছিল। তিনি বলেন,জনস্বার্থে এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। এটি বজায় রাখতে আমাদের একটি বিশেষ পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন