শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন

প্রকাশঃ
সোনারগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মো. নিজাম উদ্দিন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁওবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বয়ে আনে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের শিক্ষা হলো সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যায়-সেই কামনাই করেন তিনি।

মো. নিজাম উদ্দিন সোনারগাঁওবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, কল্যাণ ও শান্তির বার্তা।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন