শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যুবদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশঃ



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বারদী খেলার মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সভায় বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নুর-এ-ইয়াসিন নোবেল ও আশরাফ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ সময় বিএনপি, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, তারেক রহমান ঘোষিত নারায়ণগঞ্জের ২০টি মাদকের স্পট উচ্ছেদ করা হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের হাত পা ভেঙে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন