শিরোনাম ::
শিরোনাম ::

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশঃ


 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোর প্রায় ৬টার দিকে জালকুড়ি কড়ইতলার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের ক্ষোভে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে লিংক রোড দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি একটি অটোরিকশার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ঠিক তখনই পাশ দিয়ে ছয়জন যাত্রী নিয়ে আরেকটি অটোরিকশা যাচ্ছিল। যাত্রীরা ঘটনাটি দেখে চিৎকার করলে আশপাশের পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে আসে।

পরিস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে ধরে ফেলেন স্থানীয়রা, তবে তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ওই যুবকের মৃত্যু হয়।

এদিকে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর হলেও তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর জানান, পুলিশ ও সিআইডি উপস্থিত আছে। নিহতের লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন