শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ২৪ ঘন্টার মধ্যে সরকারী জায়গা দখল মুক্ত করতে প্রশাসনকে স্থানীয় সাংসদের নির্দেশ

প্রকাশঃ

 

সোনারগাঁয়ের অন্যতম বানিজ্যিক কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন করতে ফুটপাত ও সরকারি জায়গা ২৪ ঘন্টার মধ্যে দখলমুক্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় স্বশরীরে পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাস, সিএনজি, টেম্পু স্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দখলের কারণে চরম যানজট ও ভোগান্তির শিকার হচ্ছে এ পথে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীরা।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এখানে বিগত সময়ে সংসদ সদস্যরা সরকারী জায়গা দখল মুক্ত করতে কি ভূমিকা পালন করেছে জানি না। আমি জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকিতে নেমেছি।
তিনি আরও জানান, সোনারগাঁ  উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছি।  এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার ওসি মো. মুহিবুল্লাহ ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমূখ।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন