সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের কাছ থেকে পিস্তল ছিনতাই

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

এএসআইকে একা পেয়ে পিস্তল লুট করে নিয়ে গেল ছিনতাইকারীরা। ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনরত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি সরকারি পিস্তল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি দায়িত্ব পালনের সময় টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছুটা দূরে সরে যান। সে সময় তার সঙ্গে একটি মোটরসাইকেল ছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, একপর্যায়ে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তারা তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জের ওই এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনসহ দুটি সরকারি হাসপাতাল থাকলেও জায়গাটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন