শিরোনাম ::
শিরোনাম ::

স্বাধীনতা দিবসে সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া

প্রকাশঃ


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ে  সোনারগাঁও প্রেস ক্লাব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে সোনারগাঁ উপজেলা চত্তরে  স্বাধীনতা স্মৃতি স্তম্ভে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহন করেন ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সদস্য আনিছুর রহমান, হুমায়ন কবির, গিয়াস কামাল, কাজী সেলিম রেজা, কামরুল ইসলাম পাপ্পু ও সুমন মিয়া প্রমূখ। আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন