শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে থাকা রক্সির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

গ্রেপ্তার মাহবুবুর রহমান ওরফে রক্সির বাড়ি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম নজু।

শনিবার দুপুরে র‍্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান ওরফে রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ আশপাশের কয়েকটি এলাকায় একটি সংঘবদ্ধ সশস্ত্র বাহিনী গড়ে তোলে। এই বাহিনীর মাধ্যমে তিনি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, রক্সি ও তার বাহিনীর ভয়ে এলাকায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার নাম সোনারগাঁজুড়ে পরিচিত হয়ে ওঠে। তার নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদা আদায়, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ছিনতাই-ডাকাতির মাধ্যমে বহু মানুষকে সর্বস্বান্ত করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রক্সি মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত। তিনি টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও মুন্সীগঞ্জের গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ নানা অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে।

র‍্যাব তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, গ্রেফতার সন্ত্রাসী রক্সিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হচ্ছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন