সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

মোগরাপাড়ার ৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় হেলাল উদ্দিন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কামরুল ইসলাম পাপ্পু : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা এর মোগরাপাড়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. হেলাল উদ্দিনকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

৩নং ওয়ার্ডের বারিচিনিস, বাড়িমজলিশ, বন্ধরা ও সাদিপুর এলাকার বাসিন্দারা জানান, মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডটি চৌরাস্তায় সঙ্গে অবস্থিত হওয়ায় এটি পুরো সোনারগাঁওয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ওয়ার্ড। পরিকল্পিত নগরায়ন ও আধুনিক উন্নয়নের জন্য এলাকাটির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের মতে, বর্তমানে এই ওয়ার্ডের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত নগরায়নের অভাব, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের উৎপাত। নতুন প্রজন্মের অনেকেই বর্তমানে ৩নং ওয়ার্ডের মেম্বার কে আছেন তা বলতে পারেন না। তার কী কাজ বা অবদান রয়েছে সেটিও অনেকের কাছে স্পষ্ট নয়। সাধারণত নির্বাচনের কিছুদিন আগে তাকে এলাকায় দেখা যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।এমন পরিস্থিতিতে নতুন মেম্বার হিসেবে মো. হেলাল উদ্দিনকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন এবং ধীরে ধীরে সবার প্রিয়জন হয়ে উঠছেন।

এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হেলাল উদ্দিন বলেন, অনেকের চাওয়ার প্রেক্ষিতে এবার আমি ৩নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। কেউ ডাকলে আমি তার পাশে পৌঁছে যাব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ৩নং ওয়ার্ডবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও আনন্দ।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন