প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলায় সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব আনা হয়।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে কোন ধরনের যাচাই বাছাই ছাড়া বিনা তদন্তে অভিযোগ দায়েরের তিন ঘন্টার মধ্যে সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা গ্রহণ করেছে। তাই সোনারগাঁ থানা পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন নির্বাহী কমিটি। কমিটি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান। অন্যথায় সোনারগাঁও প্রেস ক্লাব কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
অপরদিকে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী ২৯ আগস্ট শনিবার এই মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন। এসময় ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
This theme has been developed by OURISLABD.
