শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্নপত্র বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর এসএসসি বাংলা পরীক্ষা গ্রহন করা হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিবাভকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর হস্তক্ষেপে পরীক্ষা বন্ধ করে নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করে পূনরায় পরীক্ষা নেয়া হয়েছে।

ওই কেন্দ্রের ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় মোট ৩টি কক্ষে ১৭৭জন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই পরীক্ষার্থীরা দেখতে পায় তাদেরকে যে প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্ন।

বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরতদের অবগত করলে তারা বিষয়টি সমাধান করছে বলে সময়ক্ষেপন করেন। পরে প্রায় ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে পুরাতন সিলেবাসের প্রশ্ন তুলে নেয়া হয়। পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়।

এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ আমাদেরকে সময় বাড়িয়ে দিলেও যারা কক্ষ পরিদর্শক ছিলেন তারা সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে গেছেন।

বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যদি পরীক্ষার এ সমস্যার কারণে পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পরে তাহলে এ দায় কেন্দ্র সচিবকেই নিতে হবে।

পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদেরকে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। এবং চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাদেরকে ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেন। এবং পরীক্ষা সম্পন্ন করেন।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেয়া হয়েছিল। বিষয়টি জানতে  পেরে ঢাকা বোর্ডর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হয়েছে। ওই পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত সুষ্ঠূভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে।

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার জানান, এটা ভুলবশত হয়েছে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন