মেহেদী হাসানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে সোনারগাঁয়ে যুবদলের শোভাযাত্রা ও সমাবেশে যোগদান
কামরুল ইসলাম পাপ্পু :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা মো. মেহেদী হাসান।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পিরোজপুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে পিরোজপুরের শুকতারা ফিলিং স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় মো. মেহেদী হাসানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বড় ধরনের শোডাউনে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ-ইয়াসিন নোবেল, রুবেল হোসেন, কাউসার মিয়া, সোহেল রানা ও নোবেল মীর।
এ ছাড়া বক্তব্য উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও আল আমিন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন দিলু, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম এবং যুবদল নেতা রাকিব হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে নিয়ে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো রয়েছে। একটি পক্ষ এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত রয়েছেন বলেও জানান তাঁরা।
বক্তব্যে এক নেতা বলেন, “সোনারগাঁয়ের কিছু কাপুরুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে, ‘আমরা আসছি’। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২৭ বছর লড়াই করিনি, আমরা রাজপথে লড়াই করেছি। আমাদের ইতিহাস ঘেঁটে দেখুন, যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, সবই রাজপথে হয়েছে। আন্দোলন-সংগ্রাম রাজপথেই মোকাবিলা করা হবে।”
তিনি আরও বলেন, “ধানমন্ডি, কাকরাইল, পল্টন ও গুলশানসহ বিভিন্ন এলাকার রেস্তোরাঁয় বসে গোপনে বৈঠক করে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে রাজপথে এসে আমাদের সঙ্গে লড়াই করতে হবে। আন্দোলনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। তাদের জনগণের সমর্থন আছে কি না, সেটিও প্রশ্ন।”
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও শোভাযাত্রার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়।
This theme has been developed by OURISLABD.