সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ
সমাজের সুবিধাবঞ্চিতবিতরণ পথশিশু ও দরিদ্র মানুষদের মাঝে ইফতার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা মহামারীর সময় পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন এর উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল )বিকেল সাড়ে পাঁচটার সময় সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ এবং বাজারের আশেপাশে ফুট উপরে ব্রিজে থাকা পথশিশু ও দরিদ্র মানুষদের কিছুটা সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধ শতাধিক ইফতারির প্যাকেট ও পানির বোতল হাতে তুলে দেন ৷
এ সময় সংগঠনের সদস্য ইয়াসিন বলেন,পথশিশু ও দরিদ্র মানুষেরা পেটের তাগিদে বের হন পথে।লকডাউনের কারণে সোনারগাঁয়ে বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসসহ সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ,মার্কেট, শপিংমলসহ বিভিন্ন দোকানপাট খুলেনি।মসজিদে ইফতারির আয়োজনও বন্ধ।‘লকডাউনের কারণে তেমন রোজগার না থাকায় বিপাকে পড়েছেন রিকশা ও ভ্যানচালক থেকে শুরু করে অসংখ্য পথশিশু ও শ্রমজীবী মানুষ। রমজান মাসে ইফতারি নিয়ে রোজাদার এসব শ্রমজীবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের ফাউন্ডেশন এর অর্থ দিয়ে অর্ধ শতাধিক মানুষের জন্য ইফতারসামগ্রী আয়োজন করেছি৷ আমাদের ইফতার আয়োজন আরো এক সপ্তাহ আজকের মত চলমান অব্যাহত থাকবে ৷
এ সময় সংগঠনের উপদেষ্টা কে বলেন, আমরা আমাদের দেশের দরিদ্র হার কমিয়ে আনতে চাই৷ পথশিশুরা সুশিক্ষায় শিক্ষিত হোক ও দরিদ্র হার কমানোর যায় আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি ৷ আমাদের সংগঠন সদস্যদের ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আমরা সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যেতে চাই।
