মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির গণসংযোগ
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাসির উদ্দীনের সভাপত্বিতে নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় এ গণসংযোগ করেছেন।
গণসংযোগ কালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি বলেন, বর্তমানের সরকার উন্নয়নের সরকার। মোগরাপাড়া ইউনিয়নবাসীদের দোয়া, সমর্থন এবং নৌকা প্রতীকে মনোনীত হলে মোগরাপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে গড়ে তুলবো ।
পাশাপাশি মোগরাপাড়া ইউনিয়ন থেকে মাদক নির্মূল করবো। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং তিনি যাতে নৌকা প্রতীকে মনোনীত হন সে জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন । দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায় ।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে । করােনার এই মহা দুর্যোগেও শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযােগিতা করে গেছেন । তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান ।স্থানীয়রা বলেন ,তিনি সাদা-মঠা ধার্মিক, সদা হাস্যোজ্জ্বল ও সমাজসেবক সকলের বিপদে আপদে এগিয়ে আসেন । রাত - দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনি কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক বৈদ্যারবাজার থানা ছাত্রলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শাহ আলম, এডঃ শাহজাদা চৌধুরী, সলিমুল্লাহ সরকার মানিক,গোলজার হোসেন মিন্টু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ মানব সম্পাদক মোঃনাজমুল হাসান,ছাত্রলীগ নেতা ওয়ালিদ সরকার, আরিফ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।