প্রকাশঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোনারগাঁ পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি ও কমিউনিটি পুলিশের সনমান্দী ইউনিয়নের সাধারন সম্পাদক ব্যবসায়ী, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন ইতিমধ্যে তার নিজ ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের সমর্থন ও নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে ইউনিয়নের প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে,জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন । দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায় ।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের । মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে । করােনার এই মহা দুর্যোগেও শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযােগিতা করে গেছেন । তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান ।স্থানীয়রা বলেন ,তিনি সাদা-মঠা ধার্মিক, সদা হাস্যোজ্জ্বল ও সমাজসেবক সকলের বিপদে আপদে এগিয়ে আসেন । রাত - দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক সাবেক জহিরুল ইসলাম খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।
সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন
আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনার পর পুরো ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
সনমান্দী ইউনিয়নের আওয়ামীলীগের নেতারা জানান, জহিরুল ইসলাম খোকন আওয়ামী লীগের দু:সময়ের একজন সক্রিয় কর্মী দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য তিনি বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন৷এরশাদ ও বিএনপি জামায়াত জোট সরকার পতন আন্দোলনের বিভিন্ন সভা ও মিছিলে জহিরুল ইসলাম খোকন অগ্রভাগে ছিলেন। বিএনপি জামায়াতের জোট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছেন।
জহিরুল ইসলাম খোকন জানান, ছাত্রজীবন থেকে সংগঠনের সাথে জড়িত জীবন বাজি রেখে রাজপথে দলের জন্য দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি৷ দল আমাকে মনোনয়ন দিলে সবাই আমকে ভোট দিয়ে বিজয়ী করবেন এই সহযোগিতা দোয়া ও সমর্থন চাই এলাকাবাসির কাছে। দলীয় নমিনেশন পেলে অবশ্যই আমি নির্বাচন করব।
আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
আমার বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী এবার নৌকা প্রতীক আমাকে দিবেন ৷ আমাকে নৌকা মার্কা দিলে জনগণের বিপুল ভোটে জয়লাভ করে এ ইউনিয়নকে নৌকা উপহার দিতে পারব।
