ঈদ ঘিরে প্রস্তুত সোনারগাঁ জাদুঘর-পানাম নগরী-বাংলার তাজমহল
![]() |
| ঈদ ঘিরে প্রস্তুত সোনারগাঁ জাদুঘর-পানাম নগরী-বাংলার তাজমহল |
এদিকে ঈদের ছুটিতে পহেলা বৈশাখে সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ। পক্ষকালব্যাপী এ বৈশাখী মেলা উপলক্ষে ইতিমধ্যে স্টল নির্মাণ ও স্টল বিতরণসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতি বছর পহেলা বৈশাখে সোনারগাঁ জাদুঘরে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে থাকে। এবার ঈদ ও বৈশাখ একই সাথে হওয়ার কারণে দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদকে বৈশাখী মেলায় বাহারী কারুপণ্যের সমাহার ছাড়াও লোক সাংস্তৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের জন্য। ঈদ উপলক্ষে ঈদের দিন দুপুর ২টা থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে সোনারগাঁ জাদুঘর। এখানে জনপ্রতি প্রবেশ ফি ৫০ টাকা।
এদিকে জাদুঘরের অদূরে ঐতিহাসিক পানাম নগরীতেও বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে বলে জানিয়েছেন পানাম নগরীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। বিশ্বের ধংস প্রায় ১০টি নগরীর মধ্যে এ পানাম নগরী একটি। তাই এ নগরী দেখোর জন্য ঈদের ছুটিতে দেশি বিদেশি অসংখ্য পর্যটকের আগমন ঘটে। পানাম নগরীতে প্রায় ৫২টি ছোট বড় প্রাচীন ভবন রয়েছে, যেগুলো পর্যটকদের নজর কাড়ে। এখানে জনপ্রতি প্রবেশ ফি ২০ টাকা।
সোনারগাঁ জাদুঘর ও পানাম নগরী ছাড়াও আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে বাংলার তাজমহল ও পিরামিড। এ বাংলার তাজমহল ও পিরামিড দেখার জন্য উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে অন্যান্য বছরের ন্যায় এবারো বিপুল সংখ্যাক দর্শনার্থীর আগমনে মুখর হবে বলে আশা করছেন তাজমহল কর্তৃপক্ষ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার জানান, সোনারগাঁ ঢাকার কাছাকাছি হওয়ার কারণে ঈদের ছুটিতে এখানে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। এবার ঈদের ছুটিতে সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন দর্শনার্থীদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেবে।
This theme has been developed by OURISLABD.