প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নারায়ণগঞ্জ-৩ এ বিএনপি’র নেতাকর্মীদের বহিষ্কারের হিড়িক
প্রকাশঃ
![]() |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ ২৬ নেতাকর্মীকে উপজেলা বিএনপি’র দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৩০শে ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনকে বহিষ্কার করে। পরবর্তীতে ২১শে জানুয়ারি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, ২৮শে জানুয়ারি সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলুকে দল থেকে বহিষ্কার করা হয়।
গতকাল সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ২০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপি’র সহ-সভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপি’র সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জামান মির্জাকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৪টি পৃথক প্যাডে তাদের বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
This theme has been developed by OURISLABD.

