শিরোনাম ::
শিরোনাম ::

বর্ধিত বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশঃ

  

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের  (এমআইজি) অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁ সিডস ক্রাসিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন। 

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদূত মেঘনা গ্রুপের সোনারগাঁ সিডস ক্রাসিং মিলের জেটিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিন দানা লোড-আনলোড কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন- বর্ধিত বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা। পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি প্রতিনিধি দল ও এমজিআইয়ের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জ্যাকবসন সয়াবিন ক্রাশিং সুবিধা ঘুরে দেখেন ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্যের দ্রুত সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে এক বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন আমদানির জন্য চুক্তি করেছি। দেড় বছর আগে যেখানে আমদানি ছিল ৩৫০ মিলিয়ন ডলার, সেখান থেকে এ বছর ৫০০ মিলিয়ন এবং এখন এক বিলিয়ন ডলারের পথে। এটি  সত্যিকার অর্থে উল্লেখযোগ্য অগ্রগতি। এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করছে। উচ্চমানের মার্কিন সয়াবিন আমেরিকান কৃষক ও বাংলাদেশের প্রতিষ্ঠান বিশেষত মেঘনার মতো কোম্পানিগুলো উভয়ের জন্যই লাভজনক বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই বর্ধিত বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তিনি মেঘনা গ্রুপকে আতিথেয়তার জন্য তিনি ধন্যবাদ জানান। বাংলাদেশের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এমজিআই এ অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা বলেন, মেঘনা গ্রুপের  চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছি। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আমাদের লক্ষ্য এক মিলিয়ন টন আমদানি করা। এ বছর বাংলাদেশ যে পরিমাণ মার্কিন সয়াবিন আমদানি করেছে, তার অর্ধেকের বেশি আমদানি করেছে মেঘনা গ্রুপ। বর্তমানে এমজিআইয়ের দুটি ক্রাশিং মিলস মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড মিলে দৈনিক ৭ হাজার ৫শ টন ক্রাশিং সক্ষমতা রয়েছে, যা দেশের সর্বোচ্চ।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন