সোনারগাঁওয়ে গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নারায়ণগঞ্জ—৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁওয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সোনারগাঁওয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় অঞ্জণ দাস বলেন, আমি নির্বাচিত হলে নতুন সোনারগাঁও গড়ে তুলবো। চাঁদাবাজী, দখলবাজী, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁও গড়ার জন্য যা যা করা দরকার তাই করবো। প্রাচীন বাংলার রাজধানী এ ঐতিহাসিক সোনারগাঁও অথচ উন্নয়নের ক্ষেত্রে এ সোনারগাঁও অনেক পিছিয়ে আছে। সোনারগাওঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রয়োজন তাই পরিকল্পিত ভাবে এ খাতের উন্নয়ন করতে হবে। আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙ্গে নতুন সংস্কৃতি চালু করতে চাই। বিশেষ করে সোনারগাঁওকে আলোকিত সোনারগাঁও হিসেবে সবাইকে নিয়ে গড়ে তুলবো। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী গণসংহতি আন্দোলনের আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণসংহতি আন্দোলনের নির্বার্হী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁও শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান , শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন,আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, ইমরান হোসেন, আনিসুর রহমান সজিব প্রমুখ।
This theme has been developed by OURISLABD.