‘খালেদা জিয়া গণতন্ত্র সংগ্রামের প্রতীক’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এম্পায়ার বালুর মাঠে এতিম ছাত্রছাত্রী, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় শত শত মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, হারুন অর রশিদ মিঠু, কাউসার আহমেদ, জাসাসের সভাপতি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলিনুর বেপারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তার সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এ দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
This theme has been developed by OURISLABD.