শিরোনাম ::
শিরোনাম ::

১৫ লাখ টাকা জরিমানা আদায়ের পর গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা

প্রকাশঃ

  

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের (ডিপিডিসি) সহযোগিতায় এ অভিযান চালান। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার‌্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ জানান, ফতুল্লার নন্দলালপুর ভিটাপাড়া এলাকায় আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ নামের ইটভাটাকে ৫ লাখ, শৈলকুড়া এলাকায় মেসার্স এমএসবি ব্রিকসকে ৫ লাখ টাকা ও দাপা শৈলকুড়া এলাকায় মেসার্স এসইউএ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর প্রত্যেকটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৈরি ইট ও ভাটার চিমনি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে কাঁচা ইট পানি দিয়ে ব্যবহার অনুপোযোগী করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন