শিরোনাম ::
শিরোনাম ::

৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে সোনারগাঁ জাদুঘরের কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশঃ

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে সোনারগাঁ জাদুঘরের কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁ জাদুঘরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

সোমবার সকালে সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাদুঘরের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি তুলে ধরেন। 

কর্মচারীরা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ‘এক দফা এক দাবি’ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের কারণে একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন বেতন কাঠামোর মুখে পড়তে হচ্ছে, যা বৈষম্য আরও স্পষ্ট করছে।

 সোনারগাঁও জাদুঘর সিবিএ’র সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, পে স্কেল কারো করুনা নয় এটা আমাদের অধিকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে জাদুঘরের কর্মচারীরা সহ সারা দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না, ন্যায্য পাওনা আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলেও জানান তাঁরা। 

এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন। কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবি জানানো হয়।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন