শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁও প্রেস ক্লাবের ভাষা দিবস পালিত

প্রকাশঃ


যথাযোগ্য মর্যাদা ও ভাবভাম্ভির্যের মধ্য দিয়ে সোনারগাঁও প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে ক্লাব কার্যালয়ে  ক্লাবের সভাপতি এম.এম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক খায়রুল খোকনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


আলোচনায় সোনারগাঁয়ের সন্তান রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ড. নূরুল হক ভূইঁয়াকে স্মরনীয় করে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। 

আলোচনা সভায় অংশ নেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সদস্য মাসুদ শায়ান, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সদস্য শাহাদাত হোসেন রতন, আনিছুর রহমান,নাসিরউদ্দিন,আনিসুর রহমান সজিব, সুমন আল হাসান, কাজী সেলিম রেজা,  মোহাম্মদ সালাউদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠির সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ ও প্রকৃতি বিষয়ক লেখক মোহাম্মদ মহসীন প্রমূখ। 


এদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ প্রমূখ।


This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন