শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশঃ


নারায়ণগঞ্জে ডিউটিরত এক পুলিশ সদস্যকে কুপিয়ে তাঁর সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে শীতলক্ষ্যা ফাঁড়ির এএসআই লুতফর মণ্ডল মণ্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে নগর ভবনের দিকে ডিউটিরত ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে কুপিয়ে ও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। একপর্যায়ে তাঁর কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, থানা-পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান শুরু করে। পরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানা এলাকা থেকে মিশান ওরফে বিশাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া মিশানের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের সময় ব্যবহৃত চাপাতি, ছুরি ও অন্যান্য অস্ত্রও জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন