শিরোনাম ::
শিরোনাম ::

মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ
চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 
কামরুল ইসলাম পাপ্পু: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।


এ সময় বক্তব্যে আতাউর রহমান বলেন, “আমি কল্পনাও করতে পারিনি আমার ডাকে এত মানুষ সাড়া দেবেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি আপনাদেরই সন্তান। আপনারা যদি আমার প্রতি একটু সুনজর দেন, ইনশাআল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারব।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সেবা করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, মোগরাপাড়া ইউপি সদস্য তুষার হোসেন আবুল, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা, সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এবং যুবদল নেতা বাবুল আহমেদ বিজয়।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন