শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতা মামুন মাহমুদ

প্রকাশঃ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতা মামুন মাহমুদ


নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল রোববার তাঁর এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি সোনারগাঁয়ের কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা মামুন মাহমুদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৮১ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ধাপে ধাপে বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি জেলার রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তিনি একাধিক মামলার মুখোমুখিও হয়েছেন। তবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনে সক্রিয় ভূমিকার কারণে দলীয় অঙ্গনসহ স্থানীয় রাজনীতিতে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও রাজনৈতিক সম্পৃক্ততা জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন