ঈদুল ফিতর উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের শুভেচ্ছা বার্তা
প্রকাশঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের এক অনন্য শিক্ষা দেয়। এই মাসে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও মানবিকতা প্রদর্শনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের প্রেরণা পায়। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সাধনার পর আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল প্রতিপাদ্য।
হাজী আশরাফ উদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মোগরাপাড়া ইউনিয়নবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
This theme has been developed by OURISLABD.