শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

প্রকাশঃ
 বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছুটির আমেজে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।

শনিবার (২১ মার্চ) সকালে তুলনামূলক ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানাম নগর ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় দর্শনার্থীদের ঢল নামে। রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড়ে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

 পানাম নগর 

দর্শনার্থীরা জানান, ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে একটু ভিন্ন পরিবেশে সময় কাটাতে তারা এখানে এসেছেন। অনেকেই ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি ছবি তোলা ও আড্ডায় মেতে ওঠেন।

ঢাকা থেকে আসা দর্শনার্থী রাকিব হোসেন বলেন, ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাতে সোনারগাঁ বেছে নিয়েছি। সকাল থেকেই ভিড় বাড়ছে-তবে পরিবেশটা বেশ উপভোগ্য।

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা শারমিন আক্তার বলেন, অনেকদিন পর পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। ভিড় থাকলেও আনন্দটা অন্যরকম, বিশেষ করে পানাম নগরের পুরোনো স্থাপনাগুলো ভালো লেগেছে।



ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় দেখা গেছে। তবে অতিরিক্ত মানুষের চাপে কোথাও কোথাও চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়।সব মিলিয়ে, ঈদের দিন সোনারগাঁ যেন পরিণত হয়েছে দর্শনার্থীদের এক মিলনমেলায়।


This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন