শিরোনাম ::
শিরোনাম ::

দর্শনার্থীদের জন্য সুখবর, সপ্তাহজুড়ে খোলা সোনারগাঁও জাদুঘর

প্রকাশঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর এখন থেকে সপ্তাহের সাত দিনই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সাপ্তাহিক ছুটি ছাড়াই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘরটি।

বুধবার  (২৫ মার্চ) জাদুঘর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে বলা হয়, দর্শনার্থীদের সুবিধা ও ক্রমবর্ধমান উপস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন জাদুঘরের এক কর্মকর্তা।
এতদিন নির্দিষ্ট দিনে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক দর্শনার্থী জাদুঘরে এসে ফিরে যেতে বাধ্য হতেন। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য বিষয়টি ছিল ভোগান্তির। নতুন সিদ্ধান্তের ফলে সে সমস্যা আর থাকছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাদুঘর প্রাঙ্গণে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, সাপ্তাহিক ছুটির কারণে আগে অনেক সময় পরিকল্পনা করেও আসা সম্ভব হতো না। এখন সপ্তাহের যেকোনো দিন আসার সুযোগ তৈরি হওয়ায় ভ্রমণ আরও সহজ হবে।
বাংলার লোকজ ঐতিহ্য, শিল্পকলা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখছে এই জাদুঘর। প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্তের ফলে দেশ-বিদেশের আরও বেশি দর্শনার্থী এখানে আসবেন এবং ঐতিহ্যচর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন