সোনারগাঁয়ে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
![]() |
| সুমাইয়া আক্তার বকুল |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ সুমাইয়া আক্তার বকুল (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩ কেজি গাঁজা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে সুমাইয়া আক্তার বকুলকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া সুমাইয়া আক্তার বকুলের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ঢালিকান্দি গ্রামে। তার বাবার নাম মতিন মাতবার।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
This theme has been developed by OURISLABD.