ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের আবেদন করে নিজেই বাতিল আলতাফ
![]() |
| ১০৯ জনের নামে বাতিলের আবেদন করে নিজেই বাতিল হলেন আলতাফ |
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–এর ১০৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি সারা দেশে ৭৮ জনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে সোনারগাঁ উপজেলার ৫১ জন রয়েছেন। প্রকাশিত তালিকার ৫৪ নম্বরে রয়েছে আলতাফ হোসেনের নাম।
আলতাফ হোসেন বর্তমানে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৩ নভেম্বর সোনারগাঁয়ে গণশুনানি করে জামুকার প্রতিনিধি দল। শুনানি শেষে যাচাই–বাছাই করে ৫১ জনকে বাতিলের সুপারিশ করা হয়।
জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে গণশুনানিতে অংশ নেন জামুকার সদস্য সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, আব্দুস সালাম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। গণশুনানি শেষে ওই দিন বিকালে জামুকায় প্রতিনিধি দল সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।
মুক্তিযোদ্ধাদের বাতিলের আবেদনকারী আলতাফ হোসেন জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, তাদের ক্ষোভের কারণেই আমার নাম বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি আবেদন করবেন বলে জানান।
This theme has been developed by OURISLABD.