পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মো. নিজাম উদ্দিন রতনের শুভেচ্ছা বার্তা
পবিত্র মাহে রমজান শেষে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসী সহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক এবং হাজী আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রতন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ ধৈর্য, ত্যাগ ও পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির মূল্যবোধ অর্জন করে। ঈদুল ফিতর সেই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার এক মহৎ উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই আসুন আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই।
মো. নিজাম উদ্দিন রতন দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
This theme has been developed by OURISLABD.
