শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ইয়াসিন  নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ভাটিবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন এসআই ইমরান ও এসআই সোহেলসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াসিনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ইয়াসিন ভাটিবন্দর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম গুলজার হোসেন।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন