শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে সংবাদকর্মীদের সম্মানে পুলিশের ইফতার মাহফিল

প্রকাশঃ


 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পুরাতন থানা ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তাঁরা।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন