পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা
সোনারগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিস আইনজীবী নাদিয়া আক্তার নীরা এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মোক্তার হোসেন।
যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ধৈর্য, আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের শিক্ষা লাভ করে। ঈদুল ফিতর সেই শিক্ষা ও ত্যাগের পর আনন্দ ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে।
তারা আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। তাই ঈদের এই পবিত্র দিনে সবাইকে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
নাদিয়া আক্তার নীরা ও ইঞ্জি. মোক্তার হোসেন দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
This theme has been developed by OURISLABD.
