ঈদুল ফিতর উপলক্ষে প্রবাস ও দেশের মানুষকে —নাদিম মাহমুদের ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও সোনারগাঁওয়ের বিশিষ্ট সমাজসেবক নাদিম মাহমুদ দেশবাসীসহ প্রিয় স্বজনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় অটুট থাকে।
তিনি আরও বলেন, ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মহৎ সুযোগ। সমাজের সকল স্তরের মানুষ যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাদিম মাহমুদ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
This theme has been developed by OURISLABD.