শিরোনাম ::
শিরোনাম ::

কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ
কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুমন আল হাসানসরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কাঁচপুর সেতুর পূর্বঢালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের  সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে গাছের চারা রোপণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী, পুলিশ সদস্য ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে মহাসড়ক ও সড়কের পাশের খালি জায়গাগুলোতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একদিকে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয়, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন সড়কের পাশের ফাঁকা জায়গাগুলোতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে গাছের চারা রোপণ করেন। 

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন