নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ: সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পুর তীব্র প্রতিবাদ
![]() |
| নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ: সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পুর তীব্র প্রতিবাদ |
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পুর নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে কামরুল ইসলাম পাপ্পু বলেন, তিনি সোনারগাঁও সাংবাদিক ফোরামের কোনো সদস্য নন এবং উক্ত সংগঠনের কোনো পদেও যুক্ত নন। অথচ একটি সংবাদে তাকে ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
তিনি জানান, এ বিষয়ে তার নামে কোনো লিখিত দলিল বা কাগজপত্র নেই। তাকে অবগত না করেই তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ ঘটনায় জড়িতদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তার নাম ব্যবহার করে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কামরুল ইসলাম পাপ্পু বর্তমানে ‘সময়ের কণ্ঠস্বর’ ও ‘আজকে বিজনেস বাংলাদেশ’-এর সাংবাদিক হিসেবে কর্মরত আছেন এবং তিনি সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য।
This theme has been developed by OURISLABD.
