শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ের সাবেক সাংসদ বাহাউল হকের মৃত্যুতে শোক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মুহাম্মদ বাহাউল হক আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাহাউল হকের মৃত্যুতে সোনারগাঁয়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন আলোকিত মানুষ হিসেবে পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর উদ্যোগে এলাকায় স্কুল, কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতা, কবি-সাহিত্যিক, কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

এদিকে, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ ক্লাবের সদস্যরা এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
Sonargaon Pratidin | সোনারগাঁর সর্বশেষ সংবাদ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন