প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে গভীর রাতে অভিযান, হেরোইনসহ আটক ৩
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স নানাখী কামালেরটেক এলাকার আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নানাখী কামালেরটেক এলাকার মনির হোসেনের ছেলে শাকিব হোসেন , নানাখী মধ্যপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম এবং একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ইসলাম ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

