সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ কিশোরী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ১৪ বছর বয়সী এক কিশোরীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক কিশোরীর নাম মীম আক্তার ছামিরা (১৪)। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাগারপুর এলাকার ওমর ফারুকের মেয়ে।
পুলিশ জানায়, মহাসড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় মীমের হাতে থাকা একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। আটক কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
This theme has been developed by OURISLABD.
