প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
প্রকাশঃ
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২৫ এপ্রিল) ভোরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়ো হাওয়ার প্রভাবে নদীবন্দরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বিধায় এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস ওই অঞ্চলগুলোতে কিছুটা শীতলতা আনতে পারে। তবে নৌচলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
This theme has been developed by OURISLABD.
