প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মাদকসহ ধরা পড়েও হাসিমুখে শাহনাজ পারভীন—এ দৃশ্য কি অশনি সংকেত নয়?
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহনাজ পারভীন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চারগপাড়া গ্রামের আয়নদ্দিনের মেয়ে এবং শফিকুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার ক্রাম বোর্ডের মোড় সংলগ্ন সৈকত আলী স্কুলের কাছে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোহাট্রা এলাকায় জনৈক রেজাউলের দুইতলা ভবন (শক্তি ফাউন্ডেশন) এর সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন শাহনাজ পারভীন। এ সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে মোট ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়।
This theme has been developed by OURISLABD.
