প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ বজলুর রহমানকে অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ৮ জুন শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ বজলুর রহমান। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম এবং অভিভাবক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কামাল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
