প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সোনারগাঁওয়ের তাওহিদ ইসলাম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী তাওহিদ ইসলাম এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
তাওহিদ ইসলামের বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম বিপ্লব একজন ব্যবসায়ী। তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি তাওহিদ খেলাধুলা, শরীরচর্চা, ম্যারাথন দৌড়ে অংশগ্রহণসহ বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে নিয়মিত অংশ নেয়।
তাওহিদ শরীরচর্চা সংগঠন ‘ভোরের পাখি’রও একজন সদস্য। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের পেছনে বাবা-মা, কাকা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে সে।
উল্লেখ্য, তাওহিদের বিদ্যালয় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস এ বছর দেশের সেরা প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভবিষ্যতে তাওহিদ চিকিৎসক হয়ে দেশবাসীর সেবা করতে চায়। সে এ লক্ষ্য অর্জনে সবার কাছে দোয়া কামনা করেছে।
This theme has been developed by OURISLABD.
