সোনারগাঁ প্রতিদিন
শিরোনাম ::
শিরোনাম ::

বন্দরে আ.লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারদের বন্দর থানার সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ২৪নং ওয়ার্ডের এসআই রোড এলাকার শরীফ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২), একরামপুর এলাকার মনির হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের দুই ছেলে যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) ও আওয়ামী লীগ কর্মী  মনির হোসেন (৫৫), মাহমুদনগর এলাকার মৃত সাদেক আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী টিপন (৫০) এবং বন্দরের উত্তর রুপালী আবাসিক এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে আওয়ামীলীগ কর্মী আব্দুর রব (৫৬)। বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরকারবিরোধী মিছিল করার অপরাধে ফতুল্লা ও বন্দর  থানার  বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন